আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় এক বাস সুপারভাইজার প্রাণ হারিয়েছেন। নিহতের নাম অলিউল্লাহ।  
শনিবার (২০ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ দেশ ট্রাভেলস বাসের সুপারভাইজার ছিলেন। অবশ্য তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম মোল্লা। তিনি বলেন, ‘চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এক্সপ্রেসের বাসটি ওভারটেক করার সময় পাপিয়া ট্রান্সপোর্টের বাসকে ধাক্কা দেয়। তখন দেশ ট্রাভেলস বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এতে চাপা পড়েন বাসের সুপারভাইজার। এরপর তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অফিসার ইনচার্জ আরো জানান, ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি জব্দ আছে। দেশ ট্রাভেলস পরিবহন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এসে নিহতের পরিচয় নিশ্চিত করবে।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top