আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় বাজার মনিটরিং অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে বিক্রি করায় ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮শে অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের চান্দিনা বাজারের বিভিন্ন অংশে ওই অভিযান পরিচালিত হয়।  এসময় ফল দোকানে মূল্য তালিকা না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় দুই ফল ব্যবসায়ী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২টি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযানের সময় এই জরিমানা করা হয়। এসময় ডিম, মুরগি, মাছ, পেঁয়াজ, চাল, ডাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম পরীক্ষা করে মুদি দোকানে মুল্য তালিকা না থাকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলোও তদারকি করা হয়। এসময় বাজার মনিটরিং অভিযানে সহযোগিতা করেন আনসার এবং ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

রাত ১০টার দিকে এতথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন ভোরের সূর্যদয়কে বলেন – ভোক্তাদের সঠিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার নিশ্চিয়তায় সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্য পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top