আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় পার্টনার প্রোগ্রাম এর আওতায় “কৃষক জিএপি গ্যাপ সার্টিফিকেশন” বিষয়ক ১ দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায়  “কৃষক জিএপি গ্যাপ সার্টিফিকেশন বিষয়ক ১ দিন ব্যাপী কৃষক/ কৃষাণী প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ৬ জুন) সকালে উপজেলা প্রশিক্ষণ সেন্টারে বিশ্বব্যাংকের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় এবং চান্দিনা উপজেলা কৃষক সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে চান্দিনা উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৫০ জন কৃষক কৃষাণী এ প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন  সিনিয়র মনিটরিং অফিসার মো. সারোয়ার জামান, কুমিল্লা খামারবাড়ি ডিএই অতিরিক্ত উপপরিচালক( শস্য) আল মামুন রাশেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মোরশেদ আলম, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মো. শাহিন আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তারিক বিন কাশেম।অনুষ্ঠান শেষে কৃষক কৃষাণী মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, উচ্চ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোশাররফ হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মাসুম সরকার।
দিনব্যাপী প্রশিক্ষণের সেশন এবং বিষয়বস্তু সমুহের মধ্যে ছিল রেজিস্ট্রেশন ও প্রাক – প্রশিক্ষণ মূল্যায়ন, পার্টনার পরিচিতি ও উদ্দেশ্য, উত্তম কৃষি চর্চার ধারণার,প্রচলিত কৃষি এবং উত্তম কৃষি চর্চার মধ্যে পার্থক্য ও গুরুত্ব, বাংলাদেশ উত্তম কৃষি চর্চা পলিসি এবং  মানদন্ড (নিরাপদ খাদ্য মডিউল, পরিবেশগত ব্যবস্থাপনা মডিউল), উত্তম কৃষি চর্চার মানদণ্ড, (কর্মীর   স্বাস্থ্য ও নিরাপত্তা এবং কল্যাণ মডিউল, পণ্যমান মডিউল এবং সাধারণ প্রয়োজনীয়তা মডিউল), উত্তম কৃষি চর্চা বাস্তবায়নে পরিকল্পনা তৈরি, ঝুঁকি নিরূপণ, প্রশমন পদ্ধতি নির্ধারণ ও বাস্তবায়ন, ট্রেসিবিলিটি ও রিকল বিষয়ে ধারণা প্রদান। উত্তম কৃষি চর্চার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস পরিচিতি, তথ্যাবলী লিপিবদ্ধকরণ ও সংরক্ষণ পদ্ধতি, অডিট প্রস্তুতি এবং সার্টিফিকেশন প্রক্রিয়ার ধারণা। প্রশ্নোত্তর পরবর্তী মূল্যায়ন এবং সনদপত্র  প্রদান ইত্যাদি।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top