আজ ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় খেলার ছলে পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে দুই শিশু বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।  
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্ব পাড়া সামছুক হক ক্বারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মাইজখার গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার, ও ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার। সিএনজি অটোরিক্সা চালক সুজন ও গৃহিনী শারমিন আক্তার দম্পত্তির দুই সন্তানই সামিয়া ও হামিদা। একই সাথে দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় তারা।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালের কোন এক সময়ে সামিয়া ও হামিদ খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পরে যায়। সকাল ১০ পর থেকে তাদেরকে বাড়ি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের দেখে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করে। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে সামছুল হক ক্বারীর পুরো বাড়ি।
নিহত দুই শিশুর চাচা খোকন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইন—চার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান— এ বিষয়ে এলাকা থেকে কেউ কিছু জানায়নি। সংবাদকমীর্দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ঘটনা অত্যন্ত দুঃখ জনক।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top