আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও সতর্কতা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় দ্রব্যমূল্যের লাগাম টানতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ১৫ অক্টোবর ভোরের সূর্যোদয় অনলাইন পোর্টালে চান্দিনায় অস্বস্তি সবজির বাজার না কিনেই ফিরছেন ক্রেতা! শিরোনামে সংবাদ প্রকাশিত হয় । তার পর থেকে বিভিন্ন অনলাইন সহ জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় সংবাদটি প্রকাশিত হলে নজরে আসে প্রশাসনের।   

বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের সঠিক মূল্য নিশ্চিত করতে রবিবার (২০ অক্টোবর) দুপর ১২টায় চান্দিনা বাজারে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন অনিয়মের কারণে ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জানাযায়- দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নিয়ম ভঙ্গ, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় একজন অসাধু ব্যবসায়ীকে ৫০০০ টাকা এবং পেট্রোলিয়াম আইন , ২০১৬ এর ২০(১) ধারায় একজনকে ৩০০০ টাকাসহ মোট ০২ মামলায় ০২ জনকে ৮০০০ টাকা জরিমানা করা হয় । এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে এমন কিছু ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন সবজি, মাছ, মাংস, এবং ডিমের সঠিক মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন রুপসী বাংলাকে বলেন- ভোক্তাদের সঠিক দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার নিশ্চয়তা দিতে আমরা নিয়মিত বাজার মনিটরিং চালিয়ে যাবো।

এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top