আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় দুর্ধর্ষ ডাকাতি: ছুড়িকাঘাতে আহত ৪।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় দুই পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ মূল্যবান সম্পদ লুটে নেয়ার পাশাপাশি ৪জনকে কুপিয়ে আহত করে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দিনগত রাত ২টায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের দোতলা গ্রামের হোসেন ভূইয়া’র বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে আহত হন মোবারক হোসেন ভূইয়া’র ছেলে সাইদুল ভূইয়া, সজিব ভূইয়া, সিরাজুল ইসলাম এর ছেলে সুমন মিয়া ও সামছু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। তাদের মধ্যে সাইদুল ভূইয়া ও সজিব ভূইয়া আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গৃহকর্তা অহেদ আলী ভূইয়া জানান, মঙ্গলবার রাতে আমি বাড়ি ছিলাম না। আমার দুই ছেলে প্রবাসী। ঘরে কোন পুরুষ ছিল না। রাত অনুমান ২টায় আমার কলাপসিবল গেইটের তালা কেটে এবং রুমের দরজার লক ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাতদল। এসময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আমার পরিবারের ৮ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়। আমার ঘরে ডাকাতি শেষে আমার চাচাতো ভাই মোবারক ভূইয়া’র ঘরে একই ভাবে ঢুকে ডাকাতি করি। এসময় মোবারক ভূইয়া’র ছেলেরা ডাক চিৎকার করলে তাদেরকে এলোপাথারী কুপিয়ে এবং একজনকে গলা কেটে হত্যার চেষ্টা করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের মধ্যে সুমন ও দেলোয়ারকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় ডাকাতদল।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, ঘটনার শুনার সাথে সাথে আমিসহ আমার উর্ধ্বতন কর্মকর্তাগণও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব শীঘ্রই ডাকাতদলকে সনাক্ত করে আসামী গ্রেফতারে সক্ষম হবো। ডাকাতি প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top