আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় এ কেমন শত্রুতা! ৪৮ শতাংশ জমির শসা গাছ বিনষ্ট করলো দুর্বৃত্তরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় ফসলী মাঠে একজন কৃষকের ৪৮ শতাংশ জমির শসা আবাদী ক্ষেত বিনষ্ট করে দুর্বৃত্তরা। এতে কৃষকের ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে ধারনা করা হচ্ছে।

রবিবার (১২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, জমিটিতে শসা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছিল। ফুল ও শসা এসেছিল। গাছগুলোকে বাঁশের তৈরী মাচায় উঠিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার (১০ নভেম্বর) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই জমির সব গাছ উঠিয়ে ফেলে। শনিবার জমিতে গিয়ে ওই অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ে কৃষক তাপস সরকার ও তার স্ত্রী লিপি রানী সরকার।

এদিকে ওই ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক তাপস সরকার রবিবার (১২ নভেম্বর) চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্থ কৃষক তাপস সরকার বলেন- ৪৮ শতাংশ জমিতে গরু বিক্রির টাকা সহ সব মিলিয়ে দেড় লাখ টাকা খরচ করে তিনি শসা চাষ করেন। স্ত্রী এবং কলেজ পড়ুয়া ছেলেকে নিয়ে সার্বক্ষণিক দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেন তারা। শুক্রবার রাত ১০ টা পর্যন্ত তারা জমিতে পরিচর্যার কাজ করে বাড়িতে যান। পরদিন ভোর ৬টায় জমিতে গিয়ে দেখেন কে বা কারা সব গাছ তুলে ফেলেছে।

কথাগুলো বলতে গিয়ে কৃষক ও তার স্ত্রী হাউমাউ করে কেঁদে ফেলেন।এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি। একটি অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত কাজ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরণ রানী সরকার  ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তিনি পাবেন।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top