আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে প্রবাসীর পরিবার

স্বামীর পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও সন্তানের মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় পরিবার নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসী আবু হানিফ এর পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও একমাত্র ছেলেরও মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী শারমীন চৌধুরী (৩৮) ও সকালে ছেলে ইরফান হোসেন (১৫) এর মৃ*ত্যু হয়।
নিহত শারমিন চৌধুরী কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের প্রবাসী আবু হানিফ এর স্ত্রী ও নিহত ইরফান হোসেন তাদের একমাত্র ছেলে। এর আগে গত ৭ এপ্রিল (রবিবার) রাত পৌঁনে ১০টায় একই সড়ক দুর্ঘটনায় মৃ*ত্যু হয় প্রবাসী হানিফ এর।
নিহত আবু হানিফ এর ছোট ভাই সাবেক ইউপি সদস্য আবুল করিম জানান, আমরা চার ভাইয়ের মধ্যে মধ্যে আবু হানিফ ভাই দ্বিতীয়। তার এক ছেলে ও এক মেয়ে। গত ৭ এপ্রিল চান্দিনা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষ করে অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করার সময় স্টার লাইন পরিবহনের একটি বাস চাপা দিলে মারাত্মক আহত হন আবু হানিফ, তার স্ত্রী ও ছেলে। হাসপাতালে নেয়ার পর আবু হানিফকে মৃ*ত ঘোষণা করেন চিকিৎসক এবং স্ত্রী ও সন্তান কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ছিলেন। পরে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভাবী এবং সকালে ভাতিজার মৃ*ত্যু হয়।
তিনি আরও জানান, আমার ভাই আবু হানিফ এর পরিবারে একমাত্র মেয়ে মরিয়ম (৪) ছাড়া আর কেউ রইল না।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে দৈনিক ভোরের সূর্যোদয়কে বলেন, মর্মান্তিক এক দুর্ঘটনায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলো একটি পরিবার। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top