কুমিল্লা সদর হাসপাতালে নানির কোল থেকে নবজাতক চুরি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রবিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। চুরি যাওয়া নবজাতকের বয়স চার দিন। ওই নবজাতক হাসপাতালেই জন্ম নেয় এবং গাইনি ওয়ার্ডে ভর্তি ছিল।

নবজাতকটি কুমিল্লা সদর উপজেলার বারোপাড়া এলাকার জসিম উদ্দিন ও আয়েশা বেগম দম্পতির সন্তান৷

মেয়ের জন্য মায়ের আহাজারি

জসিম উদ্দিন বলেন, ‘আমি ইপিজেডে কাজ করি। বৃহস্পতিবার আমার মেয়েসন্তান জন্ম নেয়। আমার স্ত্রী এই হাসপাতালেই ভর্তি ছিলেন। আজ গাইনি চিকিৎসক দেখানোর জন্য আমার শাশুড়ি টিকিট কাউন্টারে আসেন। সেখানে এক নারী আমার শাশুড়িকে বলে সে টিকিট কেটে দেবে। নবজাতককে তার কাছে দেওয়ার জন্য বলে। আমার শাশুড়ি তার কোলে দেন। এরপর ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

নবজাতকের নানি নূরজাহান বেগম বলেন, ‘আমাকে বলে, টিকিট কেটে দেবে। এই বলেই আমার কোল থেকে তাকে নিয়ে গেছে। সে টিকিট কাউন্টারের পেছনে গিয়ে আর আসেনি।’

কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আব্দুল করিম খন্দকার বলেন, ‘ওই বাচ্চা সুস্থ ছিল। তাদের গাইনি ডাক্তার দেখানোর কোনও পরামর্শ কেউ দেননি। বাচ্চার স্বজনরা নিজে থেকেই ডাক্তার দেখানোর জন্য বাচ্চাকে নিয়ে বের হন। বাচ্চা থাকার কথা ওয়ার্ডে, কিন্তু তিনি কেন নবজাতককে নিয়ে বের হয়েছেন তিনিই ভালো বলতে পারবেন। হাসপাতালে টিকিট কাটার জন্য নবজাতকের কোনও প্রয়োজন নেই। আমরা সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমি জেনেছি। নবজাতকের নানি অচেনা এক নারীর কোলে নবজাতককে দিয়েছেন। এরপর থেকে নবজাতকসহ সেই নারীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’

আরো পড়ুন

কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

রবিবার (২১ জুন) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি...

Read more
মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
এইচএসসির ফল বিপর্যয়ের কারণে-কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৮টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও অংশ নিতে পারছে না। এর মধ্যে চারটি...

Read more
কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল।

কুমিল্লায় স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top