কুমিল্লা রেলওয়ে হাইস্কুলের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি বাহার 

দেড় দশকের ধারাবাহিক উন্নয়নে জরাজীর্ণতা থেকে নান্দনিক ক্যাম্পাস।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দেড় দশক আগের কথা। কুমিল্লা শহরতলীর রেলওয়ে হাইস্কুলটি ছিল একটি জরাজীর্ণ ভগ্নদশা প্রতিষ্ঠান। মাঠ বলতে যা ছিল তা মূলতঃ ডোবা। বর্ষায় পানি কাদাজলে একাকার হয়ে  ডুবে যেত ক্লাস । শিক্ষকরা লজ্জায় পরার ভয়ে পরিচিতজনদের কখনো প্রতিষ্ঠানে আনতেন না। “
প্রতিষ্ঠানটির সেই দিন আজ বদলে গেছে।  এই বদলে যাওয়া রেলওয়ে হাইস্কুলের রূপকার হচ্ছেন কুমিল্লার গণ মানুষের নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। সেই ২০০৮ সালে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে প্রতিষ্ঠানটির এই জীর্ণদশা নজরে আসে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর প্রতিষ্ঠানটি উন্নয়নে হাত দেন। প্রথম অনুদানেই তিনি  মাঠ ভরাটের কাজে প্রায় ৮০ টন গম বরাদ্দ দেন। এর পর থেকে আর ফিরে তাকাতে হয়নি প্রতিষ্ঠানটিকে। একে একে অবকাঠামো উন্নয়ন থেকে শিক্ষার মানোন্নয়নে নান পদক্ষেপ নেন তিনি। ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব দেন ডায়নামিক নেতা এড. আমিনুল ইসলাম টুটুলকে।  দীর্ঘ দেড় বছরের ধারাবাহিক উন্নয়নে আজ নান্দনিক ক্যাম্পাসে পরিনত হয়েছে কুমিল্লা রেলওয়ে হাইস্কুল ক্যাম্পাস। উচ্ছসিত আজ শিক্ষক শিকার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
আজ শনিবার (১১ নবেম্বর) ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে চারতলা নতুন ভবনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান ও রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এড.মোঃ আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- , মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি সভাপতি এড জহিরুল ইসলাম সেলিম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক, আমিনুল হক, কুমিল্লা সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র জমির উদ্দিন জম্পি,উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল,উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাছান, ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব , আমিনুল হক,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক  আহমেদ নিয়াজ পাভেল,  মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,   কুমিল্লা জেলা দক্ষণ জেলা স্বেচ্চাসেবক লীগের সহ- সভাপতি ও আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির   উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর মোতালেব লিটন, এসএম সাইফুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম চপল,জহিরুল ইসলাম,  সাইফুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন

কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন মেহরাজ শারবীন।

সিনিয়র সহকারী সচিব মেহরাজ শারবীনকে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ...

Read more
কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top