কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লায় এলজিইডির প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজেস (বিশ্বব্যাংকের অর্থায়নে) স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজনে ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা’ (০৭ ডিসেম্বর ২৩) বৃহস্পতিবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। (জিবিভি) এডভোকেসী কাউন্সিলর শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন আদর্শ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনেয়ারা বকুল, উপজেলা সহকারী প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ, এলজিইডি কুমিল্লা অঞ্চলের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা অফিসার মো. সুলতান মাহমুদ। এছাড়াও আদর্শ সদর উপজেলার ৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগন এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তাগণ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কর্মপরিধি তুলে ধরেন। এলজিইডি গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, কর্মপরিবেশ তৈরি, নারী শ্রমিকদের কাজের সুবিধা, পরিবেশ সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এবিষয়ে এলজিইডির উদ্যোগের জন্য উপস্থিত সকলে সাধুবাদ জানায়। অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকের ন্যায্য অধিকার মজুরী ভাতা, নারী শ্রমিকদের নিরাপত্তা, সেইফটি সিকিউরিটি এবং কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টি আলোচনা করা হয়। জেন্ডার সহিংসতা প্রতিরোধে নাগরিক পরিবীক্ষণ ও সামাজিক অংশ গ্রহণ নিশ্চিতে একটি নাগরিক নেটওয়ার্ক গঠনের বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

আরো পড়ুন

কুমিল্লায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি কুমিল্লা জোন ও চট্টগ্রাম জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।...

Read more
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top