আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১:আহত ১৫।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে

সংঘর্ষে নিহত হয়েছেন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা। এতে আহত হয়েছে অন্তত আরো ১৫ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মেঘনা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোঃ নিজাম সরকার চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সে স্থানীয় নলচর গ্রামের মোঃ আব্বাসের পুত্র এবং চালিভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবিরের ছোট ভাই।

মেঘনা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম এবং চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ছোট ভাই নিজাম সরকারের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনাটি ঘটে। এরই সূত্র ধরে সোমবার(১৮ সেপ্টেম্বর)সকালে কাইয়ুম গ্রুপ ও হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই নিজাম সরকার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েক দফা গুলি বিনিময় ও টেঁটা দিয়ে আঘাত পাল্টা আঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের বেশির ভাগকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম সরকারের মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি।

স্থানীয়রা জানায়, আহতদের বেশিরভাগ টেঁটাবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও এর মধ্যে কয়েকজন গুলি বিদ্ধ রয়েছে।

এই ঘটনায় আহতরা হলেন হলেন- টিটু (২৯), রমজান (৩৪), ইব্রাহীম (২৭), শাকিল (২১), খালেদ হাসান (১৮), দেলোয়ার (৩০), আনিছ সরকার (২৪), সুমন (২২) , হানিফ (৪৫) ও ওয়াসিম (৩৫)।

পুলিশ আরো জানান, সকাল থেকে কয়েকদফা সংঘর্ষ হয়। এখন এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা হয়েছে।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more
রমজানকে সামনে রেখে দাউদকান্দি–মেঘনায় বিএনপির মনিটরিং সেল গঠন।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top