কুমিল্লায় শাসনগাছা এলাকা হতে ইব্রাহীম হাসান ইবু (২৩) হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব -১১, সিপিসি-২। গত ২২ সেপ্টেম্বর বিকালে কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার পরপরই র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে। গত ২৬ সেপ্টেম্বর ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২, একটি বিশেষ দল এই হত্যা মামলার ২ নং ও ৩ নং আসামীকে শাসনগাছা এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো: রশিদ মিয়া ছেলে রানা (২৩) ফজলু মিয়া ছেলে মোঃ রমজান(৩৫),,উভয় সাং-চম্পকনগর (সাতরা), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...
Read more





