কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‍্যাবের হাতে আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গেইটম্যান মো. হেলালকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আসামি মো: হেলাল (৪১) জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউপির কোদালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তা মঙ্গলবার রাতে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য গত শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনটি বাসটিকে ইঞ্জিনের মুখে ঠেলে প্রায় ৭০০ মিটার দূরের দৈয়ারা নামক স্থানে নিয়ে গিয়ে থামে। এ ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় সাতজন পুরুষ, দুজন নারী ও তিনটি শিশুসহ মোট ১২ জন নিহত হন। আহত হন বাসের চালকসহ অন্তত ১৫ জন। হতাহত ব্যক্তির সবাই বাসের যাত্রী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আালম জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনার সময় কর্তব্যরত গেটম্যান মো. হেলাল রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় বাসটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে টেনে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।এ ঘটনায় নিহত সোহেল রানার (৪৬) খালা শেফালী আক্তার বাদী হয়ে ২৩ মার্চ লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরো জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া হেলাল প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top