কুমিল্লায় বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ ২৭ অক্টোবর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
আগামী ২৭ অক্টোবর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ একাদশ ও ভারত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ। ‘হ্যালো সুপারস্টারস’ আয়োজিত এ প্রীতি ম্যাচে দুই দলে দুই দেশের জনপ্রিয় প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা অংশ নেবেন। প্রীতি ম্যাচে ভারতীয় একাদশ দলে নেতৃত্ব দেবেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মেহতাব হোসাইন। দলে থাকবেন বাইচুং ভুটিয়া, রহিম নবীর মতো খেলোয়াড়রেরা। বাংলাদেশ দলে খেলবেন মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান এমিলির মতো খেলোয়াড়রা।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এ প্রীতি ম্যাচ আয়োজনের সার্বিক তথ্য তুলে ধরেন হ্যালো সুপারস্টারসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন, ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের অনুষ্ঠান প্রধান নবীন হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান, প্রীতি ম্যাচ আয়োজনের মিডিয়া সমন্বয়কারী আবুল কাশেম হৃদয় ও কর্মকর্তারা। আসিফ আকবর জানান, প্রীতি ম্যাচে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা, বেনজির আহমেদ এমপি, মালয়েশিয়ার রাজ পরিবারের সদস্য ও ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের ট্রাস্টি তপুয়ান নূর সাজান্না আবদুল্লাহ, মালয়েশিয়ার জাতির পিতার দৌহিত্র ও গ্লোবাল ফুটবল ক্যাম্পের কর্ণধার ওআইটিএম দাতো ইনদেরা টুঙ্কু হারুন্নারাশেদ পুত্রা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top