কুমিল্লায় পরকীয়ার জেরে ক্লুলেস যুবক হত্যার রহস্য উদঘাটন

স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় ছড়াগাও এলাকায় স্বামীর সাথে মিলে পরকীয়া প্রেমিককে হত্যা করে প্রেমিকা ও তার স্বামী।এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক স্বামী শুক্কুর আলী ও স্ত্রী ফাতেমা আকতারকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

শুক্রবার (১১ আগষ্ট) দুপুর ১২:০০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি এসব তথ্য জানান কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান।
নিহত আরিফ হোসেন (৪০) সুনামগঞ্জ জেলার ছাতক থানার সাতগাঁও এলাকার আলাই মিয়ার ছেলে।
নাজমুল হাসান বলেন, দুই বছর ধরে শুক্কুর আলীর সাথে রাজমিস্ত্রীর কাজ করতো আরিফ হোসেন, সেই সুবাদে শুক্কুর আলীর বাড়িতে আরিফের আসা যাওয়া ছিলো। এ থেকে শুক্কুর আলীর স্ত্রী ফাতেমা বেগম (২৮) এর সাথে আরিফের পরকীয়া প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় ।
পরবর্তীতে, ফাতেমা আরিফের বাসায় চলে আসে। কিন্তু, এক পর্যায়ে ফাতেমা বুঝতে পারে আরিফ তাকে বিয়ে করবে না। পরে ফাতেমা আবারো তার স্বামীর কাছে ফিরে আসে।
প্রেমে প্রতারণার শিকার হাওয়া অভিমানে ফাতেমা তার স্বামীর সঙ্গে মিলে আরিফকে হত্যার পরিকল্পনা করে,পরে কৌশলে শুক্কুর আলী ও ফাতেমা বেগম মিলে আরিফকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে, লাশ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়।
গ্রেফতারকৃত আসামী শুক্কুর আলী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছত্রিশ কালিপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে, আসামী ফাতেমা বেগমের বাড়িও একই থানার গাবুরগাঁও এলাকায়।
এ ঘটনায় নিহতের ভাই তারিছ বৃহস্পতিবার রাতে তারিছ আলী বাদী হয়ে চান্দিনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
প্রেস বিফ্রিং উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোহায়েব,চান্দিনা ওসি মোহাম্মাদ শাহাবুদ্দিন খান।
উল্লখ্য গত বধুবার (৯ আগস্ট) কুমিল্লার চান্দিনার উপজেলার ছড়াগাও এলাকার পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top