কুমিল্লায় টানা বৃষ্টি ও ঢলে গোমতী নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

টানা বৃষ্টি ও ঢলের পানিতে কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীতে পানি বেড়ে যাওয়ার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে উপজেলার প্রায় কয়েকশত হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। গত সোমবার রাত থেকে টানা বৃষ্টির ফলে ও ঢলের পানি ক্রমাগতভাবে বাড়তে থাকায় গোমতীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (২১ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা গেছে, গোমতী নদী দেবীদ্বার উপজেলার বিভিন্ন অংশে মাটি খেকুদের ডায়বেশন করা কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে স্থানীয় লোকজন ও পাউবি কতৃপক্ষকে মেরামত করতে দেখা গেছে।

নদীর পানি বৃদ্ধির ফলে বাঁধের ভিতর বসবাস করা ঘরবাড়িগুলোতে পানি উঠে যাওয়ায় ঘরছেড়ে নদীর বাঁধে ও আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছে তারা। হঠাৎ পানি বৃদ্ধির ফলে দেবীদ্বার উপজেলার কালিকাপুর, বেগমাবাদ, রঘুরামপুর, বড়আলমপুর ও বিনাইপারসহ বিভিন্ন এলাকায় ও বাঁধের ভেতরে থাকা কয়েকশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরও বৃষ্টিপাত হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, গোমতী নদীতে পানি বৃদ্ধির সংবাদে বেড়িবাঁধ পরিদর্শন করেছি। পানিবন্দী মানুষদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। নদীর পাড়ের মানুষজনকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছি। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতী নদী রক্ষা বাঁধের যেখানে সমস্যা দেখা দিচ্ছে সেখানে বালুর বস্তা দিয়ে মেরামত করা হচ্ছে। প্রতি ঘণ্টায় প্রায় ১২ থেকে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধির ফলে বিপৎসীমা অতিক্রম করেছে। এভাবে পানির প্রবাহ ক্রমাগত বাড়তে থাকলে বাঁধের জন্য হুমকির কারণ হতে পারে।

আরো পড়ুন

কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন মেহরাজ শারবীন।

সিনিয়র সহকারী সচিব মেহরাজ শারবীনকে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ...

Read more
কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top