কুমিল্লায় “কথা ও কবিতায় জাতির জনক বঙ্গবন্ধু” শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানে সাংসদ বাহার

বঙ্গবন্ধুকে বিশ্ব নেতারা সবচেয়ে বেশি সম্মান দিতেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগে “কথা ও কবিতায় জাতির জনক বঙ্গবন্ধু” শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মাসুদা তোফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, আবৃত্তি জোট, কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বঙ্গবন্ধুকে বিশ্ব নেতারা সবচেয়ে বেশি সম্মান দিতেন। বঙ্গবন্ধু পাকিস্তানের জেল থেকে বের হওয়ার পর লন্ডন হয়ে বাংলাদেশে এসেছিল। যখন তিনি ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গাড়ির দরজা খুলে দিয়েছিলেন। তখন বঙ্গবন্ধু রাষ্ট্রপতিও না প্রাধানমন্ত্রীও না। কেন দরজা খুলে দিলেন? তিনি জাতির জনক, একটি জাতিকে তিনি মুক্তি দিয়েছেন। এজন্য বিশ্বের বড় বড় নেতারা তাকে সম্মান করতেন।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বাহার আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছিলেন,‘আমি হিমালয় দেখিনি। তবে শেখ মুজিবকে দেখেছি। হিমালয় সবচেয়ে উচু পর্বত। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব সবচেয়ে উচু মানুষ। হিমালয়ের মত শক্তি যার, হিমালয়ের মত মাথা উচু যার, তার নামই বঙ্গবন্ধু।
আলোচনা সভা শেষে  আবৃত্তি স্কুলের পরিবেশনায় ‘বাংলাদেশ আর মুজিব নামের ভিন্নতা নেই কোন’ পরিবেশিত হয়। এছাড়াও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদসহ কুমিল্লার বিভিন্ন আবৃত্তি সংগঠনের সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top