আজ ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা সেনানিবাস এলাকায় আর্মি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার সকালে তিনি ওই ক্যাম্পাসে উদ্বোধন করেন। এছাড়া তিনি আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, কুমিল্লা দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও এ খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই তিনি আশা করেন।

সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের পাঁচ একর জমির ওপর কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। রোববার সেনা প্রধানের উদ্বোধনের মাধ্যমে ৭ দশমিক ৭ একর জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হল।বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী আছেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচে মোট ২৮৩ শিক্ষার্থী পাস করে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তিরও পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব...

Read more
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার,...

Read more
কুমিল্লায় শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন;প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।

কুমিল্লা মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন...

Read more
কুমিল্লার ঈদ বাজার ছুটির দিনে মার্কেট বিপণিবিতানে ক্রেতার উপচেপড়া ভিড়!

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবারের ছুটির দিনে কুমিল্লা নগরীর মার্কেট, শপিংমল ও বিপণিবিতানগুলোতে দেখা গেছে উপচেপড়া ক্রেতার ভিড়। সকাল...

Read more
কুমিল্লায় আলুর বাম্পার ফলন;দাম নিয়ে শঙ্কা কৃষকরা!

কুমিল্লায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আলুর চাষ হলে বিগত বছরের মতো বাম্পার ফলন হয়েছে। তবে ফলন বেশি হলে যেখানে কৃষকদের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top