কলকাতায় বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্বকমিটির প্রথম অধিবেশনে যোগ দিচ্ছে কুমিল্লা সংসদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলা সংস্কৃতি বলয়ের নবগঠিত বিশ্বকমিটির প্রথম অধিবেশন, অভিষেক অনুষ্ঠান ও চিন্তন বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ ও ৭ই  অগাস্ট ভারতের কলকাতায়। ৭ অগাস্ট অধিবেশনের সমাপনী পর্বে বাংলা সংস্কৃতি বলয়ে’র মুখ্য পৃষ্ঠপোষক কুমিল্লা সদর াাসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর সাথে বিশ্বকমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আগামী নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে প্রিটোরিয়া স্ট্রিট কলকাতার ত্রিপুরা ভবন কনফারেন্স হলে।
৫ অগাস্ট বিকেল চারটায় কলকাতা হোচিমিন স্ট্রিটে আইসিসিআর ভবনে বিশ্বকমিটির প্রথম অধিবেশন শুরু হবে। ৬ অগাস্ট সন্ধ্যা ৬টায় ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বিশ্বকমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলা সংস্কৃতি বলয়ে’র মহাসচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মাহতাব সুমন এর নেতৃত্বে বাংলাদেশ থেকে বিশ্বকমিটির দশ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার কলকাতা যাচ্ছেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস, সুবর্ণা চৌধুরী, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির,  মোঃ আল আমিন, শাহ মুজিবুল হক, দেলোয়ার হোসেন আকাইদ, এস এম আল মামুন, সৈয়দ ফয়সল অনন্ত ও কমল চন্দ্র দাস ।
বাংলা বলয়ে’র মুখ্য পৃষ্ঠপোষক এমপি বাহার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।  উল্লেখ্য, গত জুন মাসের ২ ও ৩ তারিখ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ে’র প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গণ প্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী, কুমিল্লা ও সাতক্ষীরা সদর আসনের এমপি মহোদয়গণ, আগরতলা সিটি মেয়র ও কুমিল্লা সিটি মেয়র সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top