এড.আমিনুল ইসলাম টুটুল জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা জেলার ১৭ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলাপরিষদের চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল। বুধবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এর স্নেহধন্য ও আস্থাভাজন হিসেবে খ্যাত পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক নেতা-কর্মী, সুধী মহল, স্বজন ও শুভাকাঙ্খিরা বিপুল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এর আগেও জাতীয় শিক্ষা পদক ২০১৮ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

জানা যায়, জাতীয় শিক্ষা পদক -২০২৩ এ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল প্রাথমিক শিক্ষায় ব্যাপক অবদান ,নানা উন্নয়ন কর্মকান্ড এবং জনস্বার্থে উপজেলার স্বাস্থ্য, গ্রামীণ রাস্তাঘাট,পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ পরিষদের সব কাজে সৃজনশীলতা, সহযোগিতা ও সমতা বজায় রাখার স্বার্থে সরকারের বিভিন্ন জরিপে কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল ১৯৬৮ সালে ১৬ জুন কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর (দক্ষিন) ইউনিয়নের শহরতলীর ধর্মপুর গ্রামের একটি মুসলিম সম্ভ্রান্ত  রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। কুমিল্লা ঐতিহ্যবাহী জিলা স্কুলের ছাত্র মো.আমিনুল ইসলাম টুটুল ১৯৮৬ সালে এসএসসি,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ.এসসি,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান সহ মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন ধনুয়াখলা ডিগ্রী কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম ডিগ্রী লাভের পর কুমিল্লা জর্জকোটে আইন পেশায় যোগ দেন।

এড.আমিনুল ইসলাম টুটুল ছাত্রজীবনে ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে পা রাখেন। পরবর্তীতে তিনি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাহিত্য বিতর্ক এবং বহি:ক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন। তিনি জেলা যুবলীগের কর্মসংস্থান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন । কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড. টুটুল বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য। ২০১৪ সালে ১৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড.আমিনুল ইসলাম টুটুল বিপুল ভোটে আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালের গত বছরের ৬ মার্চ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যাবধানে আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৭ সালে ২০১৯ সালে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ভাইস-চেয়ারম্যান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চেয়ারম্যানের দায়িত্বপালন কালে তিনি কুমিল্লা সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এর দিক নির্দেশনায় উপজেলার শিক্ষা ব্যবস্থায় উন্নয়নে যে সৃজনশীল কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে তা সর্বমহলে প্রশংসীত হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত।

বাপবিবো ঠিকাদার কল‍্যাণ সমিতি ও সমিতি ঠিকাদার কল্যান সমিতি, কুমিল্লা ও চট্টগ্রাম জোন যৌথ সমন্বয় সভায় শনিবার কুমিল্লার একটি হোটেলে...

Read more
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top