একটিবার আমাকে নির্বাচিত করে পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দিন – মনিরুল হক চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী রবিবার দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন। এসময় তিনি জনগনের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিএনপির পরিকল্পনা সকলের মাঝে তুলে ধরেন। দিনব্যাপী এসব গণসংযোগে নারী-পুরুষসহ সকল শ্রেণির মানুষের ঢল নামে।

রোববার (০১ ফেব্রুয়ারী) সকালে নগরীর নানুয়ারদিঘী, দিগম্বরীতলা, চকবাজার, গাংচর, মোগলটুলি, রাজগঞ্জে ধানের শীষের গণসংযোগ করেন মনিরুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ নেতাকর্মীরা।

বিকেলে সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের ধনুয়াখলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। সন্ধ্যায় উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাবেনগনগর এবং বাদ এশা নগরীর ছোটরা এলাকায় পৃথক জনসভায় বক্তব্য রাখেন।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদস্য হাজী সিদ্দিকুর রহমান দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ভিপি আব্দুল্লাহসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের যেমন দেশ নিয়ে পরিকল্পনা রয়েছে, স্বপ্ন রয়েছে। ঠিক তেমনি কুমিল্লা নিয়ে আমার পরিকল্পনা রয়েছে। আগামীকাল টাউনহলে আমি সেই স্বপ্ন ও পরিকল্পনার কথা বলবো, আপনাদের দাওয়াত, আপনারা শুনতে আসবেন৷ আমি কুমিল্লা নিয়ে পরিকল্পনার কথা বই আকারে প্রকাশ করেছি। একটিবার আমাকে নির্বাচিত করে সে সকল পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দিন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশনকে সম্প্রসারিত করে উত্তরে পাঁচথুবী আমড়াতলী, দক্ষিণে বাঘমারা, পশ্চিমে ক্যান্টনমেন্ট আর পূর্বে সীমান্ত পর্যন্ত বর্ধিত করা হবে। এই মহানগরকে শ্রেষ্ঠ মহানগরে রূপান্তর করবো ইনশাআল্লাহ।

মনিরুল হক চৌধুরী বলেন, আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন, আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অতীতের ন্যায় আর কখনো অধিকার থেকে বঞ্চিত হতে হবে না

পড়াশোনার মান বৃদ্ধি নিয়ে তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের শাখা বাড়াতে হবে। যাতে মানুষ তাদের অধীকার, তাদের সেবা ঘরে বসে গ্রহন করতে পারে।

নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মা বোনেরা সারাজীবন পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে অবহেলিত হয়। তাদেরকে নিয়ে বিএনপি এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে তারা তাদের প্রয়োজনে নিজের খুশিমত খরচ করতে পারে। আমরা আমাদের মা বোনেদেরকে এগিয়ে নিতে তাদের জন্য কর্মক্ষেত্র বৃদ্ধি করা হবে।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top