আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার : সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার। শেখ হাসিনা কৃষি বান্ধব নেত্রী। আওয়ামী লীগ সরকারের আমলেই কৃষকরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়েছে। সুবিধার এ ধারা এখনো অব্যাহত রয়েছে। এদেশের বেশীরভাগ মানুষই কৃষক। আমি নিজেই একজন কৃষকের ছেলে। সুতরাং কৃষকদের সকল সমস্যা সমাধানে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। এ সময় তিনি এক ইঞ্চি জায়গাও কেউ খালি না রেখে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নিজ বাড়ীর আঙিনায় শাক-সবজি ও ফলদ গাছ লাগানোর জন্য সকলকে উদাত্ত আহবান জানান। ’
তিনি আরও বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম প্রধানমন্ত্রীর একটি জনবান্ধব উদ্যোগ। এই স্কিমের আওতায় যারা আসবেন তারাই সুফল পাবেন। তাই এই সুযোগ থেকে বঞ্চিত না হয়ে প্রত্যেক নাগরিকের উচিৎ যেকোনো একটা স্কিম গ্রহণ করে অন্যদেরও পেনশন স্কিম গ্রহণ করার ব্যাপারে উৎসাহিত করবেন।’

শনিবার (২৭ এপ্রিল) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদ। ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ আবাদ বৃদ্ধির জন্য উপজেলার ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে (জনপ্রতি ২০ কেজি সার ও ৫ কেজি করে বীজ) সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, আবু তাহের, কাজী ফখরুল আলম ফরহাদ, এ কে খোকন, মোস্তফা কামাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম মজুমদার ও কৃষক ফয়েজ আহমেদ প্রমুখ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top