২৭ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে! ভোক্তা অধিদপ্তরের অভিযান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দাউদকান্দি উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় ৪টি আলুর হিমাগার রয়েছে। যেখানে মৌসুমি কৃষিজাত পণ্য আলু সংরক্ষিত করা হয়।

সরকার নির্ধারিত আলুর বাজারমূল্য ছিল ২৭ টাকা। মজুদদার ও হিমাগার কর্তৃপক্ষের যোগসাজশে ৫০ টাকা মূল্যে আলু বিক্রি হচ্ছে। এমন খবরের ভিত্তিতে জেলা ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় একযোগে সবগুলো আলু সংরক্ষিত হিমাগারে অভিযান পরিচালনা করেন।
এই অভিযানের বিষয়টি টের পেয়ে আলু মজুমদাররা গা ঢাকা দিয়ে সটকে পড়েন।

অভিযান পরিচালনার সময় ব্রাক নামের একটি হিমাগারের ব্যবস্থাপকের বিভিন্ন ত্রুটিবিচ্যুতি দেখতে পান ভোক্তা অধিদপ্তর। এই হিমাগারে আলু মজুদ আছে ৪৯ হাজার বস্তা। অভিযান পরিচালনা করার সময় ১৮৪ বস্তা আলু বিক্রি করেন দুই পাইকারি বিক্রেতার কাছে, অভিযান টের পেয়ে পাইকারি বিক্রেতাও লাপাত্তা হয়েছেন। এই হিমাগারের ব্যবস্থাপক শহিদুল ইসলামকে দায়িত্ব অবহেলার কারণে কোনো জেল-জরিমানা না করে প্রাথমিক অবস্থায় শতর্ক করে দেন।
অভিযান পরিচালনা করেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।
এসময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আশাদ আহমেদ
ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিনসহ পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top