আজ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ইউপি মেম্বার গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
হোমনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শাহ আলী (৩৫) নামে এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার  ছয়ফুল্লাহকান্দি গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং মাথাভাঙা ইউনিয়নের মেম্বার। 
এসময় পুলিশ তার বসত বিল্ডিংয়ের শয়ন কক্ষের ভিতরে তল্লাশী চালিয়ে খাটের নীচ থেকে  একটি কাঠের হাতলযুক্ত বড় রামদা, একটি কাঠের হাতলযুক্ত চাপাতী,  চারটি লোহার চল, দুইটি সুইচ গিয়ার স্টিলের চাকু, তিনটি অন্যান্য চাকু, যার একটি কাঠের হাতল ও অপর দুইটিটি প্লাস্টিকের হাতল, একটি ঐবীড় ব্লেড ১২ ইঞ্চি লম্বা একটি কাঠের হাতল যুক্ত পাট্টা, যার কাঠের অংশ ২০ ইঞ্চি, লোহার অংশ ১০.৫ ইঞ্চি, যাহা একপাশে ধারালো অস্ত্র হিসাবে পরিচিত এবং একটি ৪০ ইঞ্চি লম্বা স্টিল গ্যাস পাইপ, যার একপাশে লোহার কাটাযুক্ত গোল চাকা আছে। এছাড়াও একটি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করে জব্দ করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. জাবেদ উল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী মেম্বারের বসত পাকা ভবনে অভিযান চালিয়ে উল্লেখিত অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   আজ বৃহস্পতিবার সমাজসেবা...

Read more
হোমনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হোমনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৃথক দু'টি...

Read more
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাজারের যানজট নিরসন...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top