হাজী বাহার এমপির মনোনয়ন ফরম সংগ্রহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা -৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির পক্ষে সোমবার বিকেলে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। এসময় সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক উপস্থিত ছিলেন।
জানা যায়, ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। কুমিল্লা -৬ ( সিটি করপোরেশনের ও আদর্শ সদর) আসনে চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন কুমিল্লা মহানগরী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। গত রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দীর্ঘদিন বিএনপির দখলে থাকা কুমিল্লা-৬ আসনটি উদ্ধার করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। এরপর ২০১৪ সালে ও ২০১৮ সালেও এ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার বিপুল ভোটে বিজয়ী হন। এবারও কুমিল্লার গণ মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার কে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত করতে ঐক্যবদ্ধ কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরো পড়ুন

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন সচিব এবং কলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...

Read more
কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল।

কুমিল্লায় স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।...

Read more
কুমিল্লায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি কুমিল্লা জোন ও চট্টগ্রাম জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top