হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী আজ রবিবার সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাওড়াঞ্চলের বোরো ধানের আবাদ, উৎপাদন ও কর্তনের সার্বিক পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

কৃষি সচিব রফিকুল ই মোহামেদ এর সভাপতিত্বে এ সময় হাওরাঞ্চলের জেলাসমূহের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ যুক্ত ছিলেন।

হাওরাঞ্চলকে দেশের ফসল বিশেষ করে ধানের ভান্ডার উল্লেখ করে মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ধান যেন নষ্ট না হয়।হাওরাঞ্চলের ধান কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সময়মতো ধান কাটার নির্দেশনা দিতে গিয়ে কৃষি মন্ত্রী বলেন, ধান কাটার কম্বাইন্ড হার্ভেস্টার যেন যথাসময়ে পর্যাপ্ত পরিমাণে থাকে। অচল যন্ত্রগুলো দ্রুত সচলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভাড়ায় হার্ভেস্টার এনে সময়মতো ধান কাটা সম্পন্ন করতে হবে।

ধান কাটার সময়ে হার্ভেস্টারের প্রয়োজনীয় তেলের সমস্যা হবে না। তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলেও মন্ত্রী যোগ করেন।

মন্ত্রী বলেন, হাওড়াঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি নজরে রাখত হবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি রাখতে হবে। হার্ভেস্টারের পাশাপাশি কৃষি শ্রমিকের মাধ্যমে ধান কাটার ব্যবস্থা রাখার জন্যও মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আরো পড়ুন

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন সচিব এবং কলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...

Read more
কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল।

কুমিল্লায় স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।...

Read more
কুমিল্লায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি কুমিল্লা জোন ও চট্টগ্রাম জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top