আজ ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় জেলা পরিষদ সদস্য কাইয়ুম গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার মেঘনা উপজেলায় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম সরকার হত্যা মামলার প্রধান আসামি জেলা পরিষদের সদস্য মো. কাইয়ুম হোসাইন ও দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার রাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার ঢাকার জুরাইন এলাকায় অভিযান চালিয়ে কাইয়ুমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে ঢাকার আজিমপুর থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যটে আদালতের বিচারক আব্বাস উদ্দিন।

এর আগে আরও ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত সোমবার(১৮ সেপ্টেম্বর) সকালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম সরকার টেটাবিদ্ধ করে আহত করে প্রতিপক্ষ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছোট ভাই মো. টিটু সরকার বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মেঘনা থানায় হত্যা মামলা করেন।

আরো পড়ুন

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top