সুন্দর নগরী গড়তে আমাকে ভোট দিয়ে বিজয়ী করুন- তাহসিন বাহার সূচনা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের একক প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনার প্রচারণার দ্বিতীয় দিন শনিবার ( ২৪ ফেব্রুয়ারি)  সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ও ৩ নং ওয়ার্ডে গণসংযোগ  ও  পথসভা করেছেন। এসময় মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সঙ্গে ছিলেন। প্রচারণাকালে বিপুল সংখ্যক নারী সহ বিভিন্ন পেশা লোকজন ডা. সূচনাকে স্বাগত জানিয়ে বাস প্রতীকের পক্ষে স্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন চারিদিক।   
শনিবার সকালে ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের মগবাড়ি চৌমুহনী, মুন্সেফ কোয়ার্টার, মৌলভীপাড়া, বাটাপাড়া এলকায় গণসংযোগ করেন। পরে তিনি ৩ নং ওয়ার্ডের শাসনগাছা, বাদশা মিয়ার বাজার ও রেসকোর্স এলাকায় গণসংযোগ করেন।
 বাস প্রতীকের প্রার্থী  ডা: তাহসিন বাহার সূচনার  গণসংযোগে সাথে  ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরন্জন ভৌমিক, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাবেদ,আদর্শ সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ রাসেল, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,কুমিল্লা সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর কাউছারা বেগম সুমি, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন শাসনগাছা শাখার সাধারণ সম্পাদক  মো: আনিছুর রহমান টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  ডাঃ তাহসিন বাহার সূচনা বাস মার্কায় ভোট চেয়ে সকলের নিকট দোয়া চান। এসময় সাধারণ জনতা দুই হাত তুলে সমর্থন জানান।
এদিকে শনিবার বিকেল ৪ টায় নগরীর ৪ নং ওয়ার্ডের বাটার পুকুরপাড়, সন্ধ্যা ৬ টায় ১ নং ওয়ার্ডের মৌলভীপাড়া ঈদগাহ মাঠে ও সন্ধা ৭ টায় শাসনগাছা রেলগেইট এলাকায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা সহ আওয়ামী লীগ,  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে...

Read more
কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু!

হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা...

Read more
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৫ জন আটক;ফোন-ব্যাগ উদ্ধার।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মৃত্যুর পর তাঁর মা-বাবা, স্ত্রী ও স্বজনরা হতবাক। বন্ধু-বান্ধব ও পরিচিতজন সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে...

Read more
নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত।

সাবেক ছাত্রনেতা, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।...

Read more
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন,মরদেহ মিলল ফুটপাতে।

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১২...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top