সিসিএন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মিট এন্ড গ্রিট সম্পন্ন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
প্রাচীন সভ্যতার অনন্য নিদর্শন কুমিল্লার কোটবাড়ি এলাকায় সবুজে ঘেরা বিশাল নান্দ্যনিক ক্যাম্পাসে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নবীন ও প্রবীন শিক্ষার্থীদের মিট এন্ড গ্রিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তলার হল রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্প্রিং এবং ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিভাগের প্রবীন শিক্ষার্থীরা। পরবর্তিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডীন ড. মো: আলী হোসেন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাজল, জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগ প্রমুখ। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো: মনিরুজ্জামান, প্রভাষক জাকিয়া সুলতানা, নেহা ঘোষ, মো: নুরুল আমীন, আকলিমা বিনতে আহমদ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুরমা আক্তার রিমা, মো: সাকিবুল ইসলাম, তিথী সাহা প্রমুখ।

অতিথি বক্তারা বলেন, ইংরেজি হচ্ছে রাজকীয় ভাষা। সারা পৃথিবীতে ইংরেজী ভাষার দোর্দন্ড প্রতাপ। পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা এখন অত্যাবশ্যকীয়। সিসিএন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ওইভাবেই তৈরি করে যাচ্ছে যাতে নিজেদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

আরো পড়ুন

হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more
বিএনপি সরকার গঠন করায় একটি পক্ষ ষড়যন্ত্র করছে: কুমিল্লায় প্রাণিসম্পদ মন্ত্রী।

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর একটি পক্ষ মনক্ষুণ্ণ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top