আজ ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিকে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা প্রদান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপিকে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র ঢাকাস্থ ধানমন্ডির বাসায় চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন ও সাধারণ সম্পাদক আবুল বাশার রানার নেতৃত্বে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, কার্যনির্বাহী সদস্য মনোয়ার হোসেন, সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, আব্দুর রউফ, আব্দুর রব লাভলু, ইউসুফ মজুমদার প্রমুখ।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি এর সহধর্মিনী, সুপ্রিম কোর্টের আইনজীবী হনুফা আক্তার রিক্তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top