আজ ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ক্লাবের সুনাম ও মর্যাদা রক্ষা এবং পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

নির্বাহী পরিষদের নির্বাচনের এক বছর পর সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে শনিবার সকাল ১১টায় ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এজিএম কার্যক্রমের উদ্বোধন করেন ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রফিকুল ইসলাম।

সভায় ক্লাবের বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষের পক্ষে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। পরে সাধারণ সম্পাদকের উপস্থাপিত প্রতিবেদন নিয়ে সাধারণ সদস্যরা মতামত তুলে ধরেন।

 

 

সভাপতি মো. লুৎফুর রহমান তার বক্তব্যে ক্লাবের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে কুমিল্লা প্রেসক্লাবের সংশোধিত গঠনতন্ত্র ও সদস্য কল্যাণ তহবিল বিধিমালা অনুমোদন দেওয়া হয়।

সভায় ক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন খায়রুল আহসান মানিক, অশোক কুমার বড়ুয়া, মো. সহীদ উল্লাহ, গোলাম কিবরিয়া, সাদিক হোসেন মামুন, এম ফিরোজ মিয়া, জাহিদ হাসান, এনামুল হক ফারুক, মনির হোসাইন, দেলোয়ার হোসেন জাকির, জহির শান্ত প্রমুখ।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more
মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সালে নকল বন্ধ করেছিলাম। এবার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top