আজ ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লায় এক দিনের সফরে এসে ধর্মীয় ও পর্যটন স্থান পরিদর্শন করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার তিনি কুমিল্লায় আসেন। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা কুমিল্লায় আসলে তাঁকে স্বাগত জানান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মো: মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ ভড়ুয়া, পুলিশ প্রশাসনের কর্মকর্তার বৃন্দ, ভারতীয় হাই কমিশনের অতিথিবৃন্দ।
মঙ্গলবার সকালে তিনি কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন। হাই কমিশনার আশ্রমটি ঘুরে ঘুরে দেখেন এবং নির্মাণাধীন নতুন মন্দির পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্রমে এক ঘন্টার ঊর্ধ্বে অবস্থান করেছিলেন। আশ্রমের পক্ষ থেকে মহারাজ বিশে^শ^রা নন্দ, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শান্তি রঞ্জন ভৌমিক ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি অনাথ আশ্রম, ছাত্রাবাস, লাইব্রেরী, সাধু নিবাস, আশ্রমের ভিতরে পুকুর এবং অস্থায়ী ঠাকুর মন্দির পরিদর্শন করেন। হাই কমিশনার প্রণয় ভার্মা মহারাজসহ আশ্রম কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
দুপুরে হাই কমিশনার প্রণয় ভার্মা সঙ্গীতজ্ঞ উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট শচীন দেববর্মণের বাড়ি ঘুরে দেখেন। বিকেলে কুমিল্লা কোটবড়ি শালবন বৌদ্ধ বিহার পরিদর্শন করে ঢাকা ফিরে যান।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more
মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সালে নকল বন্ধ করেছিলাম। এবার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top