আজ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাক্তার না-হয়েও এলোপ্যাথি চিকিৎসা দেওয়ার অপরাধে (ভুয়া ডাক্তার) আবু নাছের (৪০) নামে এক ব্যাক্তিকে আর্থিক দণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ জুলাই ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা’র নেতৃত্বে উপজেলার চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার চান্দলা ইউনিয়নের দ. চান্দলা বাজারে সনদ ব্যতীত এলোপ্যাথিক চিকিৎসা করায় ফেমাস ড্রাগ হাউজ এর মালিক মো: আবু নাছের’কে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভবিষ্যতের জন্য তাকে সাবধান করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৭ জুলাই উপজেলার দর্পনারায়নপুর উত্তর পাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে সোহেল রানা (৪০) এই ভুয়া ডাক্তার আবু নাছের এর অপচিকিৎসায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এছাড়াও একইদিন লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় এক ডায়াগনস্টিক মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু হাসনাত মো: মহিউদ্দীন মুবিন ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top