নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই তাদের প্রতি আগ্রাসী না হওয়ার জন্যও নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুন প্রজন্মের আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মনিরুল হক চৌধুরী নির্বাচনী ইশতেহার এ আইটি ভিলেজ স্থাপনের কথা বলা হয়েছে যা অত্যন্ত আশা জাগানিয়া।

তিনি আরো বলেন, মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোন বৈষম্য করেননি। তিনি মুসলমানদের গোরস্থানের উন্নয়নের কথা বলেছেন, ঠিক তেমনিভাবে সনাতন ধর্ম বলে মেয়েদের জন্য উন্নত শ্মশানের কথা বলেছেন। খ্রিস্টানদের চার্চে উন্নয়নের কথা বলেছেন। তিনি ক্ষয়স্ক ত্রিপুরা সম্প্রদায় সংরক্ষণের কথাও আর পরিকল্পনায় উল্লেখ করেন।

জামাতের আমিরকে উদ্দেশ্য করে বলেন, গণমাধ্যমে দেখলাম তিনি জনাব তারেক রহমানের কে নির্বাচনী বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলবো আগে আমাদের জাইমা রহমানের সাথে বিতর্ক করে দিতে আসুন তারপর দেখা যাবে।

নির্বাচনের দিন পুলিং এজেন্টের নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমরা যখন হজ্ব পালন করতে যাই আমাদের মা বোনেরা নিকাব খুলে ছবি তুলতে হয়, হজ্বের নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মহিলা ভোটারদের মুখমন্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে এ নিয়ে কোন প্রকার ঝামেলা সৃষ্টি না করে দেখি আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশে এখন অব্দি সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া।২০১৬ সালে বিএনপির যে জাতীয় কাউন্সিল হয়েছিল সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা স্লোগান নির্ধারণ করেছিলেন। এমন মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত। বিএনপি আজকে পর্যন্ত কে ধারার মধ্যেই অব্যাহত আছে। তার মধ্যে অন্যতম সেনানি হচ্ছে আপনাদের নেতা মনিরুল হক চৌধুরী।

সমাবেশে কুমিল্লা কোটবাড়ি কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে নিয়ে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটির ধারণা পত্র পেশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়র ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ডঃ এম এম শরিফুল করিম। উপস্থিত সকলকে স্যাটেলাইট সিটির অডিও ভিজুয়াল প্রস্তাবনা প্রদর্শন করা হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাজী মো: মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আর্দশ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, কালীর বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

আরো পড়ুন

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more
বিএনপি সরকার গঠন করায় একটি পক্ষ ষড়যন্ত্র করছে: কুমিল্লায় প্রাণিসম্পদ মন্ত্রী।

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর একটি পক্ষ মনক্ষুণ্ণ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top