নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব শুক্রবার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি সার্ধশত বার্ষিকী উৎসব (২২ সেপ্টেম্বর) শুক্রবার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সার্ধশত বার্ষিকী উদযাপন করা হচ্ছে।

১৫০ বছর পূর্তি সার্ধশত বার্ষিকী উৎসবে অংশ নিতে প্রাক্তন ১২৯০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। এছাড়াও স্কুলের নিয়মিত শিক্ষার্থী রয়েছে ৯৭০ জন। ১৫০ বছর পূর্তি সার্ধশত বার্ষিকী উৎসব উপলক্ষে শুক্রবার সকাল সারে ৮টায় কুমিল্লা টাউন হল থেকে বর্নাঢ্য র‍্যালি শুরু হয়ে স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। বেলা চারটা পর্যন্ত চলবে আড্ডা, খাওয়া ও স্মৃতিচারণ।
বিকেলে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রধান বক্তা হিসেবে থাকবেন সংসদ সদস্য আরমা দত্ত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভাপতিত্ব করবেন স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি সার্ধশত বার্ষিকী উৎসবের আয়োজক পর্ষদের যুগ্ম আহবায়ক দিলনাশিন মহসিন ও আয়োজক পর্ষদের সদস সচিব ফাহমিদা জেবিন অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

 

 

আরো পড়ুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে...

Read more
কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু!

হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা...

Read more
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৫ জন আটক;ফোন-ব্যাগ উদ্ধার।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মৃত্যুর পর তাঁর মা-বাবা, স্ত্রী ও স্বজনরা হতবাক। বন্ধু-বান্ধব ও পরিচিতজন সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে...

Read more
নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত।

সাবেক ছাত্রনেতা, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।...

Read more
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন,মরদেহ মিলল ফুটপাতে।

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১২...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top