আজ ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে দেশীয় পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে দেশীয় একটি পিস্তল ও ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন(৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
শনিবার সকালে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু পূর্বক আসামীকে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিৈছেন পুলিশ।
এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়  এসআই নিশান চন্দ্র বল সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলার বড়শালঘর ইউনিয়নের ইষ্টগ্রাম এলাকায় চেকপোস্ট স্থাপন করে সজীব ব্রিকস্ ফিল্ডের পশ্চিম পার্শ্বে আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর অবৈধ মাদকদ্রব্য ( ১শত পিস ইয়াবা ট্যাবলেট) ও দেশীয় অস্ত্র ( ডান পায়ের সাথে সুতলি দিয়ে বিশেষ কায়দায় বাধানো পিস্তল) নিয়ে গাড়ীর জন্য অপেক্ষাকালীন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ আনোয়ার হোসেন(৩০) উপজেলার বড় শালঘর গ্রামের ইউনুছ মাষ্টারের বাড়ীর মৃত হারুনুর রশিদের ছেলে। আসামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়ে থানা পুলিশ।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আসামীকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে।

আরো পড়ুন

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আব্দুল্লাহ।

পাঁচ বছর একবার, পরেরবার ভোট দিবেন কিনা এটার আশা করিওনা। আপনি আমাকে ভোট দেওয়ার পরে যদি একটি অন্যায় সুবিধার জন্য...

Read more
আপিল খারিজ;নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে...

Read more
ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে-আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তা হলে ক্ষমতায় আসার এক...

Read more
‘শিক্ষাই হোক কন্যার শক্তি- দেবীদ্বারে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের দৃঢ় অঙ্গীকার।

বাল্যবিয়ে, যৌতুক ও মাদক,- এই তিনটি সামাজিক ব্যাধি থেকে মুক্ত সমাজ গড়তে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top