আজ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রীল কেটে চুরি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে । সোমবার দিবাগত রাতে হাসপাতালের প্রধান সহকারীর কক্ষে এ চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন
হাসপাতালের অফিস সহকারী জয়নাল আবেদিন বলেন, চোরচক্র মঙ্গলবার গভীর রাতে প্রশাসনিক ভবনের পেছনের জানালার গ্রিল কেটে আমার ও পাশের আরো দুই কক্ষের দুটি স্টিলের আলমারির ড্রয়ার ও সিন্দুক ভেঙ্গে জরুরি কাগজপত্রের ফাইল এলোমেলো ফেলে রাখে।
ক্যাশিয়ার মনোয়ারা বেগম বলেন, আমার কক্ষের তালা কেটে প্রবেশ করে স্টিলের আলমারির ড্রয়ার ও সিন্দুক ভেঙ্গেছে। অফিসে কোন নগদ টাকা ছিল না।
হাসপাতাল সূত্রে জানাযায়, গত এক সপ্তাহ আগে শহিদনগর ট্রমা সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগ অন্তঃবিভাগে প্রায় সময়ই চুরির ঘটনা ঘটছে। গত মাসে হাসপাতালের দ্বিতীয় তলার এসির পাখা চুরির ঘটনায় নৈশ প্রহরী ইসমাইল হোসেনকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, হাসপাতালের সিসি ক্যামেরা পর্যবেক্ষন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তৌহিদ আল হাসান বলেন, চুরির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। আর আমাদের ট্রমা সেন্টার, দোনারচর ২০ শয্যা হাসপাতাল এবং গৌরীপুরে ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র একজন নৈশ প্রহরী রয়েছে। আর কয়েকদিন আগে একটি চুরির ঘটনায় ওই নৈশ প্রহরী ইসমাইলকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে । হাসপাতাল এবং ট্রমা সেন্টারে ইদানীং চুরির ঘটনা ঘটেই চলেছে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের বারবার সতর্ক করা হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
দাউদকান্দিতে প্রবাসিকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা দাবি; আটকে গেল বিদেশগামী ফ্লাইট।

কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে মারধর করে ও হামলার ফলে ভুক্তভোগী প্রবাসীর...

Read more
দাউদকান্দিতে নান্দনিক স্তম্ভ “আল্লাহ ৯৯ নাম খচিত টাওয়ার” দেখতে দর্শনার্থীদের ভীড়।

"পার্ক বা বিনোদন কেন্দ্র বলতেই দর্শনার্থীদের উপচেপড়া ভীর। শিশু-কিশোর, যুবক-যুবতীসহ নানান বয়সের মানুষের আগমন ও বিচরণ ঘটে সেখানে। দেশের বিভিন্ন...

Read more
স্মার্ট মোবাইলের অপব্যবহার বন্দুক সন্ত্রাসের মতই ভয়াবহ -মতিন সৈকত।

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ সানসাইন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সোমবার(৩০...

Read more
জাসাস দাউদকান্দি শাখার কমিটি গঠিত সাইফুল সভাপতি, জিয়া সম্পাদক, নাজমুল সাংগঠনিক।

বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দাউদকান্দি উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top