আজ ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে মুক্তিযোদ্ধা বাতেনের জায়গা দখলের চেষ্টা ও প্রাণ নাশের হুমকির দেওয়ায় সংবাদ সম্মেলন 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামের সৌদী প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল বাতেন ভূঁইয়ার বাড়ী থেকে উচ্ছেদ করে জায়গা দখলের চেষ্ঠা ও প্রাণ নাশের হুমকি

প্রতিবাদে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, ফারুক রহমান ভূঁইয়া ও সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷

বৃহস্পতিবার(২৪ আগস্ট)দুপুরে দাউদকান্দি পৌর সদরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল বাতেন ভূঁইয়া তার লিখিত বক্তব্যে বলেন,আমি দীর্ঘ ৩৫বছর যাবত সৌদী প্রবাসী৷ কিছুদিন পূর্বে আমি দেশে এসে আমার জায়গায় বাড়ী নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান ও তার বাহিনী নিয়ে আমার নিকট ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করলে তা দিতে অপারগতা প্রকাশ করায় এতে ক্ষিপ্ত হয়ে সিদ্দিকুর রহমানসহ তার বাহিনী দিয়ে আমাকে এবং পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়৷ ভুক্তভোগী জানান, কোন উপান্তর না পেয়ে তিনি দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন৷

এদিকে উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান দুইবার শালিস বৈঠক করলেও প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান শালিস বৈঠক না মেনে চলে যান৷সিদ্দিকুর রহমান আইনের কোন তোয়াক্কা না মেনেই প্রতিদিনই আমাকে আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে৷ তাই আমি নিজের নিরাপত্তা ও জায়গা যেন দখল করতে না পারে সেই লক্ষেই মডেল থানায় একটি সাধারন ডায়রীসহ কুমিল্লা আদালতে মামলা দায়ের করি৷বর্তমানে মামলাটি চলমান রয়েছে৷এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ভূঁইয়া আরও বলেন, স্থানীয় প্রশাসনসহ সরকারের কাছে জোর দাবি জানাই সুষ্ঠ বিচারের মাধ্যমে প্রকৃত ঘটনা খুজে বের করা হয়৷

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম জানান,এ ঘটনায় আমরা দুইবার শালিস বৈঠকে বসেছিলাম কিন্তু প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান বিচার মেনে নেয়নি৷

তদন্তকারী কর্মকর্তা এস আই নাজিম উদ্দিন বলেন,উভয় পক্ষকে নিয়ে সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান আসলাম মিয়াজীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক বসলে ও প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান বিচার না মেনে চলে যান৷

সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান আসলাম মিয়াজীর মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি৷

আরো পড়ুন

কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে-ড.মোশাররফ হোসেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন...

Read more
ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা-ড. মারুফ হোসেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,সারাদেশে ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা।ধানের শীষের দল...

Read more
বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না- ডা.শফিকুর রহমান।

বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না। পঁচা রাজনীতিকে লালকার্ড দেখাতে হবে। বৈষম্যমুক্ত, শান্তির বাংলাদেশ গড়তে চাই, সমগ্র বাংলাদেশ...

Read more
বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে দাউদকান্দির জনসভায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।দল করে না যাই করেন কাউকে ছাড় দেওয়া হবে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top