আজ ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পল্লী বিদ্যুতের সেবা প্রদান বিষয়ে উঠান বৈঠক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সেবা প্রদান বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৈয়াপাড়া গ্রামে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন, এজিএম(সদস্য সেবা) বুলবুল আহম্মেদ,এজিএম (ওএন্ডএম) মোঃ সালাহ্উদ্দিন পারভেজ,এজিএম (ইএন্ডসি) এম এম রায়হানুল ইসলাম,এজিএম (আইটি) নজরুল ইসলাম,

গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার এবং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকারসহ আরো অনেকেই।

প্রধান অতিথি মোহাম্মদ আলী সুমন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের আগে বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে ছিলো। তখন কানসাটে কী ঘটেছিলো সেটা আপনাদের সকলেরই জানা আছে। কিন্তু আওয়ামী লীগ সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুতের উৎপাদন অনেকগুণ বেড়েছে। শুধু বিদ্যুৎ নয় সকল ক্ষেত্রেই এ সরকার দেশকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে। সেই উন্নয়নকে ধরে রাখতে হলে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগকে সরকার গঠনে সর্বাত্মক সহযোগিতা করবেন।

এসময় জিএম নুরুল হোসাইন সকলের উদ্দেশ্যে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান এবং এখন যে কিছুটা লোডশেডিং হচ্ছে এ সময়টায় ধৈর্যধারণের কথা বলেন। তিনি আরও বলেন এই লোডশেডিংটা সাময়িক, ভবিষ্যতে আগের মতোই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আপনারা পাবেন।


পরে আগত শত শত গ্রাহকদের মাঝে ”নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সম্মানিত গ্রাহক সদস্যগণের করণীয়” লিফলেট বিতরণ করা হয়।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top