আজ ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে সচেতনতা তৈরিতে পরিবহন চালক ও হেলপারদের জন্য এক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের আয়োজনে থানা ভবনের হলরুমে এ প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাজিউর রহমান,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ কবির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে চালক ও হেলপারদের নিরাপদ সড়ক পরিবহনে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। মোঃ খাইরুল আলম, জান-মাল সুরক্ষায়, দূর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক ও সচেতনভাবে গাড়ি চালানোর উপর গুরুত্বারোপ করেন। ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে পারবে না বলে হুশিয়ারি দেন হাইওয়ে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

প্রশিক্ষণ ও কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানার কমিনিউটি পুলিশ এর সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি’র আহবায়ক সাংবাদিক লিটন সরকার বাদল ও সদস্য সচিব আলমগীর হোসেন প্রমূখ৷

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top