দাউদকান্দিতে ন্যায্য মূল্যের ঔষধের দোকান বন্ধ করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ন্যায্যমূল্যের ঔষধের দোকান বন্ধ করে দেয়ার প্রতিবাদে দোকানের স্বত্বাধিকারী মোঃ গোলাম মহিউদ্দিন সংবাদ সম্মেলন করেছেন। রবিবার(২১ এপ্রিল) সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলা সদরের নিরিবিলি রেস্তোরায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২০১৩ সালে ১মে তিন বছরের জন্য ন্যায্য মূল্যের ঔষধের দোকান (ফার্মেসি) দরপত্রের মাধ্যমে পেয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। পরবর্তীতে ২০১৩ সালে রি-টেন্ডারের মাধ্যমে কাগজপত্র জমা দেই এবং দোকানের ভাড়া বাবদ প্রতি মাসে ১৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে আসছি এবং নিয়মিত বিদ্যুৎ বিল দিচ্ছি। তিনি আরো বলেন ২০১৩ সালের দরপত্র অনুযায়ী চান্দিনা,মুরাদনগর, দেবিদ্বার,কুমিল্লার কুচাইতলী হাসপাতাল ও বাঞ্ছারামপুর হাসপাতালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান চালু থাকলেও শুধু আমার ফার্মেসি আইনের দোহাই দেয়া হচ্ছে কেন। এছাড়া টেন্ডারের জামানতের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত না দিয়েই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ফার্মেসি বন্ধ করে দেয়া হয়। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী,স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় এমপির সহায়তা কামনা করেন। উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের ঔষধ এর প্রয়োজন হলে স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিরের সকল দোকান রাত ১০টায় বন্ধ হয়ে যাওয়ার পর কোথাও ঔষধ না পেলেও সরকারী ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ২৪ ঘন্টা ঔষধ ক্রয় করতো রোগীরা। কিন্তু উপজেলা প্রশাসন ন্যায্য মূল্যের ঔষধের,এই দোকানটি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগত রোগীরা। এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আল হাসান গণমাধ্যমকে জানান,কোন উপজেলায় কি প্রক্রিয়ায় সরকারি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা আছে তা আমার জানার বিষয় না। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সরকারি ন্যায্য মূল্যের ঔষধের দোকানটির নতুন টেন্ডার প্রক্রিয়ার অনুমোদন না থাকায় এর কোন বৈধতা নেই। আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় দুই বছর রয়েছেন আরো আগে এর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন, সাংবাদিকদের এমন প্রশ্নে এরিয়ে গিয়ে,কোন মন্তব্য করতে পারবো না বলে কুমিল্লা সিভিল সার্জন এর সাথে এ বিষয়ে কথা বলার কথা বলে ফোন কেটে দেন।

 

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top