আজ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচির হাতে ভাতিজা খুন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচীর হাতে খুন হয়েছে মো. সুমন বেপারী(৩৫) নামের এক ব্যক্তি।নিহত সুমন বেপারী দশপাড়া গ্রামের মৃত শাহজালাল বেপারীর ছেলে।সে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যার পর দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার(২৩ আগষ্ঠ) সকালে নিহত সুমন বেপারীর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় ঘাতক চাচী পারুল আক্তার (৪৫), তার স্বামী আলী মিয়া (৫৫), ছেলে রাব্বি আহমেদ ও মেয়ে তানিয়া আক্তারকে আটক করা হয়েছে।পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

নিহত স্ত্রী ছালমা আক্তার স্বামীর মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে বার বার মুচ্ছা যায়। তিনি বলেন, ‘আমাদের জায়গায় গাছ লাগানোয় বাধা দেওয়ায় এভাবে আমার স্বামীর অন্ডকোষে কামড়ে হত্যা করেছে।
এ ঘাতক মহিলাসহ সবার ফাঁসী চাই। আমি এ দুটি শিশু সন্তান নিয়ে কি ভাবে বাঁচবো

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর কলা গাছ লাগানোকে কেন্দ্র করে চাচী পারুলের সাথে সুমনের তর্ক হয়।এক পর্যায়ে চাচী পারুল সুমনের অন্ডকোষে কামড় দিলে, ঘটনাস্থলে সুমন মারা যায়।

ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে সেনাবাহিনী সুমনের লাশ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসে।
নিহত সুমনের ১২ বছরের একটি মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে। মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী।এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলমান রয়েছে।

আরো পড়ুন

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
দাউদকান্দিতে প্রবাসিকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা দাবি; আটকে গেল বিদেশগামী ফ্লাইট।

কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে মারধর করে ও হামলার ফলে ভুক্তভোগী প্রবাসীর...

Read more
দাউদকান্দিতে নান্দনিক স্তম্ভ “আল্লাহ ৯৯ নাম খচিত টাওয়ার” দেখতে দর্শনার্থীদের ভীড়।

"পার্ক বা বিনোদন কেন্দ্র বলতেই দর্শনার্থীদের উপচেপড়া ভীর। শিশু-কিশোর, যুবক-যুবতীসহ নানান বয়সের মানুষের আগমন ও বিচরণ ঘটে সেখানে। দেশের বিভিন্ন...

Read more
স্মার্ট মোবাইলের অপব্যবহার বন্দুক সন্ত্রাসের মতই ভয়াবহ -মতিন সৈকত।

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ সানসাইন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সোমবার(৩০...

Read more
জাসাস দাউদকান্দি শাখার কমিটি গঠিত সাইফুল সভাপতি, জিয়া সম্পাদক, নাজমুল সাংগঠনিক।

বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দাউদকান্দি উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top