আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তিতাসে যৌতুকের বলি গৃহবধূ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুরে যৌতুকের জন্য স্বামীর হাতে গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রামে। নিহত গৃহবধূ আঁখি আক্তার (২১) লালপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে সাইদুল ইসলাম মেন্টুর (৪০) স্ত্রী। পুলিশ খবর পেয়ে ঘাতক স্বামী মেন্টুকে আটক করে এবং নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

নিহত গৃহবধূর ১৭ মাসের একটি পুত্রসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত গৃহবধূ আঁখি আক্তারের দুই বছর আগে সাইদুল ইসলাম মেন্টুর (৪০) সঙ্গে বিয়ে হয়। আঁখি আক্তারকে তার বাবা-মা পালক এনে বড় করে তার কাছে বিয়ে দেন। বিয়ের পরপরই ঘাতক স্বামী সাইদুল ইসলাম মেন্টু যৌতুকের জন্য প্রায়ই শারীরিক নির্যাতন করতেন।

আজ সকালে শারীরিক নির্যাতনের একপর্যায়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছেন বলে এলাকাবাসী জানায়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

এদিকে নিহত গৃহবধূর মা রেহেনা বেগম বলেন, ‘আমাদের কোনো সন্তান নেই, পালক এনে আঁখিকে অনেক আদর-যত্ন করে বড় করেছি। অনেক টাকার মালামাল দিয়ে বিয়ে দিয়েছি।

বিয়ের পর কিছুদিন ভালো ছিল। একটা পুত্র সন্তানও হয়েছে। মেন্টু নেশার জগতে গিয়ে যৌতুকের জন্য প্রায়ই আমার মেয়েকে নির্যাতন করত। শেষমেশ যৌতুকের জন্য আমার মেয়েটাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলছে রে বাবা।’ কথাগুলো বলেই কাঁদতে শুরু করেন।

 

তিতাস থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বলেন, গৃহবধূ আঁখি আক্তার হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র,গোলাবারুদ ও মাদক জব্দ।

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। মঙ্গলবার ( ২০ জানুয়ারি)...

Read more
তিতাসে জয়িতাদের সংবর্ধনা প্রদান।

কুমিল্লার তিতাসে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার(৯ ডিসেম্বর) সকাল ১০টায় তিতাস উপজেলা প্রশাসনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন...

Read more
আজ সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী। 

আজ সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-০২ ( পূর্বের হোমনা-তিতাস ও কুমিল্লা-০১, বর্তমানে হোমনা-মেঘনা) আসনের সাবেক সংসদ...

Read more
তিতাসে সাবেক দুই এমপিসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা।

কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ১৪২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top