আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তিতাসে মাদক কারবারীসহ আটক ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
তিতাস থানার এসআই মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্স সহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানাধীন মাছিমপুর টু আসমানীয়াগামী রাস্তার কদমতলী ব্রীজের উপর হতে ২৭ সেপ্টেম্বর রাত ০১.০৫ ঘটিকায় আসামী আল আমিন (৩৫), পিতা-মৃত ডাঃ মকবুল হোসেন, সাং-কদমতলী  (মোল্লাবাড়ী), থানা-তিতাস, জেলা-কুমিল্লা’কে ১০২ (একশত দুই) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ধৃত করেন। উক্ত ঘটনায় তিতাস থানার মামলা নং-১২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০ (ক) রুজু করা হয়।
অন্যদিকে একই তারিখে পৃথক আরেকটি অভিযানে এসআই ইমরুল হক সঙ্গীয় ফোর্স এবং সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ, ডিএমপি, ঢাকা যৌথ অভিযান পরিচালনা করিয়া ফায়ারিং পিন, ট্রিগার ও ব্যারেল সংযুক্ত একটি দেশীয় তৈরী স্বয়ংক্রিয় রিভলবারসহ আসানী মোঃ আব্দুর রাহিম (৩৪), পিতা-মৃত আব্দুর রব, মাতা- মাফিয়া বেগম, সাং- ঐচার চর, থানা-তিতাস, জেলা- কুমিল্লাকে রাত ০২.১০ ঘটিকায় আসামীর বসতঘর হতে গ্রেফতার করা হয়। বর্ণিত ঘটনায় তিতাস থানার মামলা নং-১৩, তারিখ-২৭/০৯/২০২৩ইং ধারা- 19A The Arms Act, 1878; রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র,গোলাবারুদ ও মাদক জব্দ।

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। মঙ্গলবার ( ২০ জানুয়ারি)...

Read more
তিতাসে জয়িতাদের সংবর্ধনা প্রদান।

কুমিল্লার তিতাসে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার(৯ ডিসেম্বর) সকাল ১০টায় তিতাস উপজেলা প্রশাসনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন...

Read more
আজ সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী। 

আজ সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-০২ ( পূর্বের হোমনা-তিতাস ও কুমিল্লা-০১, বর্তমানে হোমনা-মেঘনা) আসনের সাবেক সংসদ...

Read more
তিতাসে সাবেক দুই এমপিসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা।

কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ১৪২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top