তিতাসে আরিয়ান হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি উত্তরপাড়ার
পেরুজল ইসলামিক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ আরিয়ান হোসেন সায়মন (৭)-এর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার স্কুল সংলগ্ন কুমিল্লা-হোমনা সড়কে স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীমহলসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে
স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তাদের একটাই দাবি আরিয়ানকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানো হউক। এসময় আরিয়ানের মা-বাবা, আত্মীয় স্বজন ও তার সহপাঠীদের বুকফাটা কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার সভাপতি,  কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী, স্কুলের প্রধান শিক্ষক, মো: ওসমান গনি, স্কুলের এডমিন নূরুল আলম মাসুদ, হত্যাকান্ডের শিকার আরিয়ানের বাবা প্রবাসী আবুল কাশেম মাস্টার, আরিয়ানের বড় বোন কনিকা আক্তার, ছোট বোন রিত্তিকা আক্তার ও স্কুলের নবম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার প্রমূখ।
উল্লেখ্য যে, কলাকান্দি উত্তরপাড়া মাস্টার বাড়ির
প্রবাসী আবুল কাশেম মাস্টারের পুত্র আরিয়ান ১৬ আগস্ট স্কুল শেষ করে বাড়িতে যায়। পরে বিকেলে খেলতে গিয়ে সে আর ফিরে আসেনি। তাকে বহু খোঁজাখুঁজির পর ১৮ আগস্ট তিতাস থানায় একটি মামলা করে তার পরিবার।
গতকাল ১৯ আগস্ট সকাল ১১ টায় হাত-পা কাটা ও মুখে এ্যাসিড নিক্ষেপ অবস্থায় কলাকান্দি মধ্যপাড়া বজলুর রহমান বালুর মাঠ হতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top