আজ ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছয় দফা আন্দোলন বাঙ্গালী জাতির অধিকার আদায়ের শক্তি সঞ্চার করেছে- ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ছয় দফা আন্দোলনের মাধ্যমেই বাঙ্গালী জাতি অধিকার আদায়ের মানসিক শক্তি সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
শুক্রবার (৭ জুন) সকাল ১১টায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর কৃষকলীগ আয়োজিত ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক প্রাণ গোপাল দত্ত বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন যেমন এদেশের মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছে, তেমনি ছয় দফা আন্দোলন মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক ভাবে ঐকবদ্ধ করেছে। যার ফলশ্রতিতে ’৬৯ এর গণআন্দোলন, ’৭১ এর স্বাধীনতা আন্দোলন সফল করেছে। এক কথায় ছয় দফা আন্দোলন বাঙ্গালী জাতির মুক্তির সনদ হিসেবে বিবেচিত হয়। পৌর কৃষকলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন জনি এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শামীম হোসেন, চান্দিনা পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহিন ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ প্রমুখ।

আরো পড়ুন

রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more
চান্দিনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

কুমিল্লার চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)...

Read more
চান্দিনায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ।

কুমিল্লার চান্দিনায় ‘মেঘনির সামাজিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) বিকেলে সংস্থাটির চান্দিনাস্থ কার্যালয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top