আজ ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ৭টি চোরাই মোটরসাইকেলসহ আটক ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে মো: সাদ্দাম হোসেন (৩২) ও গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো: ফরহাদ হোসাইন (২৬)।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় গ্রেফতারকৃতরা সহ চার জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামীরা হলেন গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আবদুল হাই প্রকাশ বাচ্চু মিয়ার ছেলে মো: সোহেল (৩০) ও একই ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহ আলম (৩২)। তারা দুইজন পলাতক রয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গত সোমবার (৯ অক্টোবর) চৌদ্দগ্রামে চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে মঙ্গলবার (১০ অক্টোবর) চৌদ্দগ্রাম থানা পুলিশ আসামী সাদ্দামকে গ্রেফতার করে। পরবর্তীতে সাদ্দামের দেওয়া তথ্যমতে, চোরাই মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের সোহেলের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো: সোহেল ও একই ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের হোন্ডা গ্যারেজ মিস্ত্রী শাহ আলম পালিয়ে গেলেও আসামী ফরহাদকে ধরতে সক্ষম হয় পুলিশ। এ সময় সোহেলের বাড়ি থেকে ৬টি সহ মোট ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, চোর চক্রের সদস্যরা মিলে আশেপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে এনে পলাতক সোহেলের বাড়িতে সেগুলোর রং পরিবর্তন করে বিক্রি করা হতো। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top