চৌদ্দগ্রামে ৫৪ হাজার পিস ইয়াবা সহ আটক ১।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: ইয়াছিন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ইয়াছিন চট্টগ্রাম জেলার ভুজপুর (ফটিকছড়ি) থানাধিন নতুন পাড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস এর ছেলে। মঙ্গলবার (১৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন রায়হান ও সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জুগিরখিল রাস্তার মাথা এলাকার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জুগিরখিল গ্রামের জনৈক আব্দুল মমিন মিয়ার বাড়ীর সামনের কাঁচা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে একটি সন্দেহভাজন পানভর্তি একটি পিকআপ গাড়ীতে তল্লাশী চালিয়ে পানের ঝুড়ির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় পিকআপ গাড়ীটি (ঢাকা মেট্রো-ন-১৮-৯১৫৭) জব্দ করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক সহ অজ্ঞাতনামা আরো তিন-চারজন লোক কৌশলে পিকআপ থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পালানো ব্যক্তিদের মধ্যে একজন দৌড়ে জুখিরখিল গ্রামে গিয়ে আশ্রয় নেয়। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে চোর সন্দেহে বেধড়ক মারধর করে ছেড়ে দেয়। সংবদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা কর্তৃক ধৃত আসামীকে না পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজখবর নিতে গেলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানতে পারে মো: ইয়াছিন নামে গুরুতর আহত এক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছে। পরে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে ঐ ব্যক্তি চিকিৎসা নিয়ে পুলিশি গ্রেফতার এড়াতে হাসপাতাল থেকেও পালিয়ে গেছে। পরে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ইপিজেড গেটের বিপরীত পাশের একটি বেসরকারি হাসপাতাল (নিউ ভিশন হাসপাতাল) থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় সীম সহ সক্রীয় একটি অপ্পো এনড্রয়েড ও একটি নকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মাদক পাচারের সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। সোমবার সকালে এ সংক্রান্তে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা (নং-২১/২০২৪) দায়ের শেষে আটককৃত মাদক কারবারিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি পিকআপ গাড়ী ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে এ সংক্রান্তে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top