আজ ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার: ট্রাক জব্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৬৭৩৭) জব্দ করে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, রোববার গভীর রাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স সহ উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ময়নামতি ফিলিং স্টেশনের সামনে সন্দেহজনক একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক চালক ও হেলপার দূর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ট্রাক তল্লাশী করে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়। রোববার দুপুরে পলাতক অজ্ঞাতনামা ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া এলাকার ময়নামতি ফিলিং স্টেশনের সামনে থেকে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। পলাতক অজ্ঞাতনামা ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top